মৃত্তিকা কাকে বলে
⬛️ মৃত্তিকা
👉 সাধারণভাবে দীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আদি শিলা পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের ওপরে বিভিন্ন খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ হয়ে যে পাতলা ভঙ্গুর আবরণ বা স্তর সৃষ্টি হয়, যা উদ্ভিদ বৃদ্ধির সহায়ক তাকে মৃত্তিকা বলে।
⬛️ ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত or ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র
👉 ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র মধ্য প্রদেশের ভোপাল এ অবস্থিত।
⬛️ মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝায় or মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে
👉 যে পদ্ধতির মাধ্যমে মৃত্তিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে আংশিক বা সম্পূর্ণভাবে রক্ষা করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে।
⬛️ ল্যাটেরাইট মৃত্তিকা
👉 প্রধানত ক্রান্তীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে মৃত্তিকার ‘A’ স্তর থেকে সিলিকা, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি পদার্থ অপসারিত হয়। ‘B ‘ স্তরে ইলুভিয়েশন প্রক্রিয়ায় লোহা ও আলুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে লাল বর্ণের যে মৃত্তিকার সৃষ্টি হয়, তাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলে।
⬛️ মৃত্তিকা দূষণ কাকে বলে
👉 মৃত্তিকা দূষণ : মৃত্তিকার উপরই আমরা বসবাস করি এবং গাছপালাসহ নানা ধরনের ফসল উৎপাদন করে জীবনধারণ করি। শিল্প বর্জ্য, কৃষি বর্জ্য, তেজষ্ক্রিয় বর্জ্য, জমাকৃত আবর্জনা এবং বিভিন্ন জৈব উপাদান মৃত্তিকার যে ক্ষতিসাধন করে তাই হলো মৃত্তিকা দূষণ।
⬛️ মৃত্তিকার ক্যাটেনা কি
👉 একই ধরনের ভূপ্রকৃতি ও জলবায়ু অঞ্চলে ভূমির ঢাল বরাবর যখন মৃত্তিকা স্তরগুলি নিজেদের মধ্যে এবং ভুপ্রকৃতির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়, তখন তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে।
⬛️ শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
👉 যে মাটিতে প্রচুর জল থাকা সত্ত্বেও খনিজ লবণের পরিমাণ অধিক হওয়ার কারণে সাধারণ উদ্ভিদ জলশোষণে অক্ষম, এই ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে।
⬛️ পেডালফার মৃত্তিকা কাকে বলে
👉 পেডালফার মৃত্তিকাঃ-
আর্দ্র অঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণে ধৌত প্রক্রিয়ায় ক্যালশিয়াম খনিজ জলে দ্রবীভূত হয়ে উপরিস্তর থেকে অপসারিত হলে মাটির ওপরের স্তরে অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড পড়ে থেকে যে অম্লধর্মী মৃত্তিকার সৃষ্টি হয়, তাকে পেডালফার মৃত্তিকা বলে।
⬛️ মৃত্তিকা দূষণ কাকে বলে
👉 মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ বলতে রাসায়নিক বর্জ্যের নিক্ষেপ কিংবা ভূ-গর্ভস্থ ফাটলের কারণে নিঃসৃত বিষাক্ত রাসায়নিক পদার্থের মিশ্রণের কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়াকে বুঝানো হয়ে থাকে।
⬛️ কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি
👉 কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মৃত্তিকা নামেও পরিচিত। এই মৃত্তিকা অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু রাজ্য সহ দাক্ষিণাত্যের মালভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত। এই মৃত্তিকা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামেও পরিচিত।
⬛️ মৃত্তিকার ক্যাটেনা কি
👉 একই ধরনের ভূপ্রকৃতি ও জলবায়ু অঞ্চলে ভূমির ঢাল বরাবর যখন মৃত্তিকা স্তরগুলি নিজেদের মধ্যে এবং ভুপ্রকৃতির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়, তখন তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে।
আরো পড়ুন :
Comments
Post a Comment