অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে
■ অন্তর্জাত প্রক্রিয়া
👉 অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা : পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন ধরনের অর্ধতরল পদার্থ রয়েছে। মূলত চাপ ও তাপের কারণে এসব পদার্থের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এর ফলে ভূঅভ্যন্তর থেকে এক অন্তর্জাত শক্তির সৃষ্টি হয় (Endogenic Force)। তার প্রভাব ভূত্বকের ওপর পড়ে এবং বিভিন্ন পদ্ধতিতে আকস্মিক বা ধীর ভাবে ভূত্বকের পরিবর্তন ঘটায়। এসব পদ্ধতিকে একত্রে অন্তর্জাত প্রক্রিয়া বা Endogenic Process বলে।
■ অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ
👉 অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল : ভূমিকম্প, অগ্নুৎপাত।
■ অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য
👉 অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য :
▪️ অন্তর্জাত প্রক্রিয়া ভূত্বকে আকস্মিক বা ধীর দুভাবে কাজ করে থাকে।
▪️অন্তর্জাত প্রক্রিয়ার ফল হল ভূসংক্ষোভ বা ভূবিপর্যয়। 3 অন্তর্জাত প্রক্রিয়া মূলত পৃথিবী গঠনকারী বিভিন্ন উপাদান
যেমন—ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় মৌলিক পদার্থের দ্বারা ঘটে।
▪️গুরুমণ্ডলের বিভিন্ন স্তরে পরিচলন স্রোত এবং ভূঅভ্যন্তরস্থ শিলার সংকোচন ও প্রসারণের মাধ্যমে এই প্রক্রিয়া হয়ে থাকে|
■ বহির্জাত প্রক্রিয়া
বহির্জাত প্রক্রিয়া কাকে বলে
👉 বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা : আবহবিকার, নদী, হিমবাহ, ভৌমজল প্রভৃতি প্রাকৃতিক শক্তিসমূহ ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশকে সর্বদা ক্ষয়, পরিবহণ ও সঞ্চয় কাজের দ্বারা নগ্ন করে দিচ্ছে এবং এর ফলে ভূপৃষ্ঠে নানা ধরনের ভূমিরূপ গড়ে উঠেছে। প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠ কিংবা উপপৃষ্ঠীয় অংশের নগ্নীভবন পদ্ধতিকে বহির্জাত প্রক্রিয়া বা Exogenic Process বলা হয়।
■ বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ
👉 বৃষ্টিপাত, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌম জল, সূর্যের আলো প্রভৃতি ।
■ বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য
👉 বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য :
▪️ এটি একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া।
▪️ এই প্রক্রিয়াগুলি অন্তর্জাত প্রক্রিয়াজনিত ভূমিরূপের ওপর কাজ করে ছোটো ছোটো ভূমিরূপ গড়ে তোলে।
▪️ এই প্রক্রিয়াগুলির প্রয়োজনীয় শক্তি মূলত বায়ুমণ্ডল ও সূর্য থেকে আসে।
▪️ ভূগাঠনিক ক্রিয়ায় সৃষ্ট ভূমির ঢাল (Slope of gradient ) থেকেও এই প্রক্রিয়া শক্তি পেয়ে থাকে।
■ বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস কি
👉 বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল সূর্য।
Comments
Post a Comment