মৃত্তিকা কাকে বলে
⬛️ মৃত্তিকা 👉 সাধারণভাবে দীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আদি শিলা পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের ওপরে বিভিন্ন খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ হয়ে যে পাতলা ভঙ্গুর আবরণ বা স্তর সৃষ্টি হয়, যা উদ্ভিদ বৃদ্ধির সহায়ক তাকে মৃত্তিকা বলে। ⬛️ ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত or ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র 👉 ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র মধ্য প্রদেশের ভোপাল এ অবস্থিত। ⬛️ মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝায় or মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে 👉 যে পদ্ধতির মাধ্যমে মৃত্তিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে আংশিক বা সম্পূর্ণভাবে রক্ষা করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। ⬛️ ল্যাটেরাইট মৃত্তিকা 👉 প্রধানত ক্রান্তীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে মৃত্তিকার ‘A’ স্তর থেকে সিলিকা, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি পদার্থ অপসারিত হয়। ‘B ‘ স্তরে ইলুভিয়েশন প্রক্রিয়ায় লোহা ও আলুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে লাল বর্ণের যে মৃত্তিকার সৃষ্টি হয়, তাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলে। ⬛️ মৃত্তিকা দূষণ কাকে বলে 👉 মৃত্তিকা দূষণ : মৃত্তিকার উপরই আমরা বসবাস ক...