অ্যাকুইফার কি

■ অ্যাকুইফার কি

Or

 অ্যাকুইফার কাকে বলে

Or

অ্যাকুইফার বলতে কী বোঝায়

👉 অ্যাকুইফারের সংজ্ঞা :  অ্যাকুইফার শব্দের উৎপত্তি দুটি ল্যাটিন শব্দ Aqua এবং Ferre থেকে। Aqua শব্দের অর্থ জল এবং Ferre শব্দের অর্থ বহনকারী। অতএব, অ্যাকুইফার শব্দের জলবহনকারী বা জলবাহী স্তর। যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়, পরিপূরিত হয়, ক্ষরিত হয় এবং অর্থ জলের ভাণ্ডাররূপে অবস্থান করে তাকে অ্যাকুইফার বলে।


■ আবদ্ধ অ্যাকুইফার কী

👉 আবদ্ধ অ্যাকুইফার

(১) দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে অবস্থান করে।

(২) সম্পৃক্ত স্তর রূপে কেবল একটি মাত্র স্তর থাকে।

(৩) জলপীঠ অনুপস্থিত, তবে জলচাপ পৃষ্ঠের অস্তিত্ব আছে যাকে অদৃশ্যভাবে জলতলের সমান ধরা হয়। ভৌমজলের পরিপূরণের ওপর এর ওঠানামা নির্ভরশীল।

(৪) আবদ্ধ হওয়ায় জল প্রচণ্ড চাপের অন্তর্গত হয়। জল ক্ষরণের সম্ভাবনা কম। কম প্রবেশ্য স্তরের মধ্য দিয়ে কিছু জল অধােনমিত হয়।

(৫) জল প্রবাহ বাধা পায়। ফলে জলের কোনাে প্রকার প্রবাহ নেই বললেই চলে। কিংবা মুক্ত অ্যাকুইফারের মত প্রবাহ ঘটে না।

(৬) আর্টেজীয় কূপ খননের ফলে জল ফোয়ারার মতাে বেরিয়ে আসায় যান্ত্রিক পদ্ধতির প্রয়ােগ করা হয় না।


■ টর কী

👉 টর হলো একপ্রকারের ভূমিরূপ যা বিষম আবহাওয়া ও শিলা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। আবহবিকারের ফলে সৃষ্ট, সাধারণত গ্রানাইট শিলায় এরূপ ভূমিরূপ দেখতে পাওয়া যায়, কিন্তু এছাড়াও শিস্ট, ডোলেরাইট, মোটা বেলেপাথর ও অন্যান্য কিছু শিলাতেও এই ভূমিরূপ অর্থাৎ টর লক্ষ্য করা যায়।



■ অ্যাকুইক্লুড কাকে বলে

👉 মাটির নিচে যে শিলা জল ধারনে সক্ষম কিন্তু পরিবহনে অক্ষম তাদের অ্যাকুইক্লুড বলে। অ্যাকুইফারের 

উদাহরণ হল বেলে পাথর ও চুনাপাথর। 


■ অ্যাকুইফার কাকে বলে

👉 মাটির নিচে জলবহনকারী স্তরকে অ্যাকুইফার বলে।


■ অ্যাকুইফার এর শ্রেণীবিভাগ

👉 অ্যাকুইফারের শ্রেণিবিভাগ

(1) মুক্ত জলবাহীস্তর

(2) আবদ্ধ জলবাহীস্তর

(3) স্থানীয় বা পার্চড জলবাহীন্তর


■ গঠন অনুসারে প্রস্রবণ এর শ্রেণীবিভাগ

👉 গঠনগত পার্থক্য অনুযায়ী প্রস্রবণগুলিকে প্রধানত 9টি ভাগে ভাগ করা হয়। ভূতত্ত্ববিদ ব্রায়ান এই প্রস্রবণগুলিকে- [A] অভিকর্ষজ ও [B] অ-অভিকর্ষজ এই দুটি প্রধান ভাগে ভাগ করেছেন।

[A] অভিকর্ষজ প্রস্রবণ

(1) অবনত জলগীঠ প্রস্রবণ

(2) সংযােগ প্রস্রবণ বা নতি প্রস্রবণ

(3) ডাইক প্রস্রবণ

(4) বিদার ও সন্ধি প্রস্রবণ

(5) চ্যুতি প্রস্রবণ

(6) ভ্যকুসিয়ান প্রস্রবণ বা দ্রবণ প্রস্রবণ

[B] অ-অভিকর্ষজ

(1) আর্তেজীয় প্রস্রবণ

(2) আগ্নেয় প্রস্রবণ

(3) গিজার


■ অভিকর্ষজ প্রস্রবণ কাকে বলে 

👉 যে প্রস্রবণ থেকে ভূগর্ভস্থ জল পৃথিবীর অভিকর্ষীয় টানের অনুকূলে নির্গত হয় তাকে অভিকর্ষজ প্রস্রবণ


■ অ-অভিকর্ষজ প্রস্রবণ কাকে বলে

👉 যে প্রস্রবণগুলি পৃথিবীর অভিকর্ষীয় টানের প্রতিকূলে সৃষ্টি হয় তাদের অ-অভিকর্ষজ প্রস্রবণ বলে।


■ ভারতের দুটি উষ্ণ প্রস্রবণ এর নাম

👉 পশ্চিমবঙ্গের বীরভূমের বক্রেশ্বর, হিমাচল প্রদেশের তাতাপানি, বিহারের রাজগীর ও সীতাকুণ্ড, উত্তরাখণ্ডের গৌরীকুন্ড প্রভৃতি।

  

আরো পড়ুন : 

অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে

রাসায়নিক আবহবিকার কি 

অ্যাকুইফার কি

ভৌমজল কী

Comments

Popular posts from this blog

ভঙ্গিল পর্বত কাকে বলে?

পাত কাকে বলে ?

কুমারী নদী নর্মদা এবং আত্রেয়ী