পর্যায়ন কাকে বলে

 ■ পর্যায়ন কাকে বলে

👉 ক্ষয়, বহন ও সঞ্চয়কার্যের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতলভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন ।


👉 অসমতল ও বন্ধুর ভূমির ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্জয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন’ বলে।


■ পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন

Or

পর্যায়ন শব্দটি কে ব্যবহার করেন

Or

পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন

👉 পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন Chamberlin ও Salisbury (1904 সালে) ।

■ অবরোহন কথার অর্থ  কি

👉 অবরোহন কথার অর্থ হল কোন ভূমি ভাগের ‘উচ্চতা হ্রাস পাওয়া’ ।


■ অবরোহণ (Degradation) কাকে বলে

👉 বহির্জাত শক্তিগুলির প্রভাবে বিশেষত ক্ষয়কারী শক্তিগুলির প্রভাবে যখন কোন উচ্চভূমি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে অবনমিত হতে থাকে তখন সেই প্রক্রিয়া কে অবরোহন বলে ।


■ আরোহণ কথার অর্থ  কি

👉 আরোহণ (Aggradation)শব্দের অর্থ ‘উপরে ওঠা ‘।


■ আরোহণ (Aggradation) কাকে বলে

👉 বহির্জাত শক্তিগুলির সঞ্চয়কার্যের প্রভাবে ভূপৃষ্ঠের কোন নিচু স্থান ভরাট প্রাপ্ত হয়ে যখন ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তখন সেই প্রক্রিয়াকে আরোহণ বলে ।


■ পর্যায়ন এর মাধ্যম গুলি কি কি

👉 পর্যায়ন প্রক্রিয়া প্রধান মাধ্যম গুলি হল নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ ও ভৌমজল প্রভৃতি।


■ বহির্জাত প্রক্রিয়া কে পর্যায়ন প্রক্রিয়া বলে কেন

👉 বহির্জাত শক্তির (যেমন নদী, বায়ুপ্রবাহ) ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠ ভারসাম্যজনিত সমতল অবস্থায় পৌঁছায়, যাকে পর্যায়ন বলে। তাই বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বলে।


■ ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন

👉 ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি প্রবর্তন করেন চেম্বারলিন ও সলিসবেরি।


আরো পড়ুন : 

অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে

রাসায়নিক আবহবিকার কি 

অ্যাকুইফার কি

ভৌমজল কী


Comments

Popular posts from this blog

ভঙ্গিল পর্বত কাকে বলে?

পাত কাকে বলে ?

কুমারী নদী নর্মদা এবং আত্রেয়ী