Posts

Showing posts from March, 2023

পর্যায়ন কাকে বলে

 ■ পর্যায়ন কাকে বলে 👉 ক্ষয়, বহন ও সঞ্চয়কার্যের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতলভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন । 👉 অসমতল ও বন্ধুর ভূমির ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্জয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন’ বলে। ■ পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন Or পর্যায়ন শব্দটি কে ব্যবহার করেন Or পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন 👉 পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন Chamberlin ও Salisbury (1904 সালে) । ■ অবরোহন কথার অর্থ  কি 👉 অবরোহন কথার অর্থ হল কোন ভূমি ভাগের ‘উচ্চতা হ্রাস পাওয়া’ । ■ অবরোহণ (Degradation) কাকে বলে 👉 বহির্জাত শক্তিগুলির প্রভাবে বিশেষত ক্ষয়কারী শক্তিগুলির প্রভাবে যখন কোন উচ্চভূমি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে অবনমিত হতে থাকে তখন সেই প্রক্রিয়া কে অবরোহন বলে । ■ আরোহণ কথার অর্থ  কি 👉 আরোহণ (Aggradation)শব্দের অর্থ ‘উপরে ওঠা ‘। ■ আরোহণ (Aggradation) কাকে বলে 👉 বহির্জাত শক্তিগুলির সঞ্চয়কার্যের প্রভাবে ভূপৃষ্ঠের কোন নিচু স্থান ভরাট প্রাপ্ত হয়ে যখন ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তখন সেই প্রক্রিয়াকে আরোহণ বলে । ■ পর্যায়ন এর মাধ্যম গু...

অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে

 ■ অন্তর্জাত প্রক্রিয়া  👉 অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা : পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন ধরনের অর্ধতরল পদার্থ রয়েছে। মূলত চাপ ও তাপের কারণে এসব পদার্থের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এর ফলে ভূঅভ্যন্তর থেকে এক অন্তর্জাত শক্তির সৃষ্টি হয় (Endogenic Force)। তার প্রভাব ভূত্বকের ওপর পড়ে এবং বিভিন্ন পদ্ধতিতে আকস্মিক বা ধীর ভাবে ভূত্বকের পরিবর্তন ঘটায়। এসব পদ্ধতিকে একত্রে অন্তর্জাত প্রক্রিয়া বা Endogenic Process বলে। ■ অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ 👉 অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল :   ভূমিকম্প, অগ্নুৎপাত। ■ অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য 👉 অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য :  ▪️ অন্তর্জাত প্রক্রিয়া ভূত্বকে আকস্মিক বা ধীর দুভাবে কাজ করে থাকে। ▪️অন্তর্জাত প্রক্রিয়ার ফল হল ভূসংক্ষোভ বা ভূবিপর্যয়। 3 অন্তর্জাত প্রক্রিয়া মূলত পৃথিবী গঠনকারী বিভিন্ন উপাদান যেমন—ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় মৌলিক পদার্থের দ্বারা ঘটে। ▪️গুরুমণ্ডলের বিভিন্ন স্তরে পরিচলন স্রোত এবং ভূঅভ্যন্তরস্থ শিলার সংকোচন ও প্রসারণের মাধ্যমে এই প্রক্রিয়া হয়ে থাকে| ■ বহির্জাত প্রক্রি...