ম্যাকারোনেশিয়া কি?

ম্যাকারোনেশিয়া

ম্যাকারোনেশিয়া
 সংজ্ঞা : উত্তর আটলান্টিক মহাসাগরে ইউরোপ ও আফ্রিকা উপকূলের নিকটে অবস্থিত ৪ টি আগ্নেয় দ্বীপপুঞ্জ একত্রে ম্যাকারোনেশিয়া (Macaronesia) নামে পরিচিত। যে চারটি দ্বীপপুঞ্জ ম্যাকারোনেশিয়ার অন্তর্গত, সেগুলি হল -- পর্তুগালের অন্তর্গত অ্যাজোরেস্ দ্বীপপুঞ্জ ; পর্তুগালের অন্তর্গত ম্যাদেইরা দ্বীপপুঞ্জ (স্যাভেজ দ্বীপপুঞ্জ সহ) ; স্পেনের অন্তর্গত ক্যানারি দ্বীপপুঞ্জ এবং কেপ ভার্দে (আফ্রিকার স্বাধীন রাষ্ট্র)। ম্যাকারোনেশিয়াতে উপরোক্ত ৪টি দ্বীপপুঞ্জের মোট ৩৯ টি দ্বীপ রয়েছে। ম্যাকারোনেশিয়া শব্দটি দুটি গ্রিক শব্দ 'ম্যাকারন' (Makaron) অর্থে সৌভাগ্যবান এবং 'নেসোস্' (Nesos) অর্থে দ্বীপ থেকে এসেছে। অর্থাৎ, ম্যাকারোনেশিয়ার অর্থ হল সৌভাগ্যবানের দ্বীপপুঞ্জ (Islands of the Fortunate)। জীব-ভৌগোলিক বিভাগ অনুসারে, ম্যাকারোনেশিয়ার ৩ টি দ্বীপপুঞ্জ (অ্যাজোরেস্, ম্যাদেইরা, ক্যানারি) 'প্যালেআর্কটিক' অঞ্চলের অন্তর্গত এবং ১ টি দ্বীপপুঞ্জ (কেপ ভার্দে) 'আফ্রোট্রপিক্যাল' অঞ্চলের অন্তর্গত। ভূতত্ত্ববিদদের মতে, ম্যাকারোনেশিয়ার দ্বীপপুঞ্জগুলি আগ্নেয় প্রকৃতির, যা হটস্পট কার্যকলাপের ফলে সৃষ্টি হয়েছে। ম্যাকারোনেশিয়া অঞ্চলের দ্বীপপুঞ্জগুলির মোট আয়তন ১৫,০৫৪ বর্গকিমি। ম্যাকারোনেশিয়ার বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল দ্বীপপুঞ্জ হল ক্যানারি দ্বীপপুঞ্জ (স্পেন) এবং বৃহত্তম দ্বীপ হল টেনেরিফে (ক্যানারি দ্বীপপুঞ্জ), যার আয়তন ২০৩৪ বর্গকিমি। টেনেরিফে দ্বীপ ম্যাকারোনেশিয়ার সর্বাধিক জনবহুল দ্বীপ। 

Comments

Popular posts from this blog

ভঙ্গিল পর্বত কাকে বলে?

পাত কাকে বলে ?

কুমারী নদী নর্মদা এবং আত্রেয়ী